ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীর একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় আরো ৫৬ ব্যক্তি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে পেশোয়ারের কোচা রিসালদার এলাকায় শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ আগে এ বিস্ফোরণ ঘটে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শী জাহিদ খান বলেন, আমি একজন লোককে মসজিদে ঢোকার আগে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি করতে দেখেছি। কয়েক সেকেন্ড পরে আমি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম দিনে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিগত ২৫ বছর দেশটি সফর করেনি।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান জানান, ৩০ জনের প্রাণহানি মৃত্যু ঘটেছে এবং হাসপাতালগুলি জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat