ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার দাউদকান্দি উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে ভাগ্য বদলেছে ৯২ পরিবারের প্রায় সাড়ে ৪ শতাধিক হতদরিদ্র লোকের। এক সময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, থাকতে হতো রাস্তার পাশে বস্তিতে, খুপড়ি ঘরে কিংবা কম মূল্যের ভাড়া বাসায়। প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ পাকা ঘর পেয়ে এখন বদলে গেছে তাদের জীবন-জীবিকার গল্প। পাকা ঘরের সঙ্গে বিদ্যুত, পানি, স্যানিটেশন, বনায়ন ও সন্তানদের শিক্ষার জন্য স্কুল স্থাপনে এসব দরিদ্র মানুষের জীবনে লেগেছে আধুনিকতার ছোঁয়াও।
দাউদকান্দি উপজেলার ভিরতলা আশ্রয়ণ প্রকল্পে জমিসহ পাকা ঘর পেয়েছেন অর্চনা দাস ও শিবু দাস দম্পতি। একসময় মাথা গোঁজার ঠাঁই ছিল না তাদের। আমিরাবাদ আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পেয়েছেন পঙ্গু আমির হোসেন ও তার স্ত্রী সেলিনা। ট্রাক দুর্ঘটনায় পা হারানো আমির হোসেনও এখন থাকছেন পাকা ঘরে। শুধু আমির নয় দারিদ্র্যতা থেকে জীবন পাল্টে যাওয়ার একই গল্প আমিরাবাদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সাথী আক্তার, ইমাম-আসমা দম্পতি, ভিরতলার সুমি আক্তার, রহিমা আক্তার, লক্ষ্মীপুরের আবুল কাশেমের পরিবারের।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা জানান, দুই একর সম্পত্তি উদ্ধার করে ৬০টি, গোমতী নদীর কোল ঘেঁষে ৫২টি, আমিরাবাদে ২২টি, ভিকতলায় ৯টি, কলাকোপায় ২টি, নতুন বাজারে ২টিসহ ইতোমধ্যে ৯২টি ঘর নির্মাণ করে ভূমিহীন দরিদ্রের মাঝে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat