ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-দিল্লী (আইআইটি-দিল্লী) এর পরিচালক অধ্যাপক রঙ্গন ব্যানার্জি আইআইটি-দিল্লী এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার উপর গুরুত্বারোপ করেছেন।  
ইনস্টিটিউট ক্যাম্পাসে গত সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকের সময় তিনি সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণ করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেরও প্রস্তাব করেন।
আজ বিকেলে নয়াদিল্লীতে বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, আইআইটি-দিল্লীর ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ডিন, অন্যান্য ডিন, অধ্যাপক এবং রিসার্চ ফেলোরা সভায় উপস্থিত ছিলেন। 
মতবিনিময়কালে অধ্যাপক ব্যানার্জী দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিদ্যমান একাডেমিক ও গবেষণার যোগসূত্র বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের শিল্পকারখানা ও বিভিন্ন মেগা প্রকল্পের প্রয়োজন মেটাতে বিশেষায়িত মাস্টার্স এবং শর্ট কোর্সে অংশ গ্রহনের সুযোগ দেয়ার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেন।
তারা টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং অবকাঠামো খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।
হাইকমিশনার আইআইটি-দিল্লীর অত্যাধুনিক ল্যাবরেটরিগুলোর সঙ্গে সহযোগিতা এবং আদানপ্রদানের প্রস্তাব করেন।
তিনি একাডেমিক গবেষণা এবং শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি আইআইটি-দিল্লীর বেশ কয়েকটি পরীক্ষাগার পরিদর্শন করেন।
আইআইটি-দিল্লী ক্যাম্পাস পরিদর্শনকালে হাইকমিশনার আইআইটি-দিল্লীতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat