ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ শুক্রবার একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন চত্বরে বই তিনটির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।
কবি মনিরুজ্জামান বাদল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তার লিখিত কাব্যগ্রন্থ তিনটি হলো- ‘জীবনের বিভূষা’, ‘জোছনায় বৃষ্টি’ এবং ‘লোহার শিকল’। মনিরুজ্জামান বাদলের কাব্যগ্রন্থগুলো প্রকাশ করেছে অয়ন প্রকাশন। 
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, বই জ্ঞানের আলো জ্বালায়, সত্য মিথ্যার প্রভেদ বুঝায় এবং কুসংস্কার ও সমাজের অবক্ষয় হতে রক্ষা করে। 
তিনি বলেন, সুনিপুণ শব্দ ব্যবহারের নিজস্ব ভিন্নতা ও গতিশীল অথচ সহজবোধ্য বর্ণনা এবং অন্তরের শক্তিশালী আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশের কারণে তার কাব্যগ্রন্থগুলো হয়ে ওঠে সুপাঠ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat