ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ঘোষণা করেছেন বিশেষ চমক নিয়ে ফিরছেন তিনি। সে সময়ই খবর প্রকাশিত হয় ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন আনুশকা। এবার ‘চাকদা এক্সপ্রেস’ শিরোনামের এই বায়োপিকটিতে অভিনয়ের জন্য প্রস্ত্ততি শুরু করলেন এই অভিনেত্রী। গতকাল তাকে একজন ক্রিকেট কোচের কাছ থেকে প্রশিক্ষণ নিতে দেখা গেছে।
চলতি বছরের শুরুতে আনুশকা জানিয়েছিলেন, ‘চাকদা এক্সপ্রেস’ একটি বিশেষ সিনেমা হতে যাচ্ছে। কারণ এটি অসাধারণ আত্মত্যাগের গল্প। চাকদা এক্সপ্রেস প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের ওপর নির্মিত হবে এবং সিনেমাটি নারী ক্রিকেট সম্পর্কে সবার ধারণা পাল্টে দেবে। ঝুলন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন নারীদের জন্য ক্রিকেট খেলার কথা ভাবা খুব কঠিন ছিল। সে সময় ঝুলনের জীবনে এটি একটি লড়াই এবং অত্যন্ত অনিশ্চিত ক্রিকেট ক্যারিয়ার ছিল। তিনি তার দেশকে গর্বিত করার পাশাপাশি চেষ্টা করেছিলেন ভারতীয় নারী ক্রিকেটাররা যেন নিজের ক্যারিয়ার এবং খেলার ক্ষেত্র পায়।
আনুশকা বলেন, ‘আবারো অভিনয়ে ফিরতে এমন একটি কাজের অপেক্ষাই করেছি। অবশেষে সেই সুযোগ এসেছে। ঝুলনের মতো লড়াকু নারীর চরিত্রে অভিনয় করাও সৌভাগ্যের বিষয়। চরিত্রটি পর্দায় তুলে ধরতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছি। তাছাড়া অভিনয় থেকেও দীর্ঘদিন দূরে আছি। তাই নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার চেষ্টাও অব্যাহত রয়েছে। আশা করছি, ভালো কিছুই ভক্তদের উপহার দিতে পারব।’
উল্লেখ্য, প্রসিত রায় পরিচালিত এই বায়োপিকটি চলতি বছরের সেপ্টম্বরে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat