ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-১৬
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় দিনব্যপী প্রাণি সম্পদ প্রদর্শনী চলছে। নওগাঁ সদর উপজেলা প্রাণিসúদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল নওগাঁ সদর যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে এল ডি ডি পি’র উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনের- সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন খান এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম।
প্রদর্শনীতে প্রায় ৪২টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এ প্রদর্শনী উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat