ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৮ দিন বন্ধ থাকার পর জটিলতা কাটিয়ে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে হলগুলো খুলে দেওয়া হচ্ছে এবং মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইনে ক্লাস।
আজ রোববার সন্ধ্যায় উপাচার্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন হল সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার কারণে এখন স্বশরীরে ক্লাস হবে না। সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে স্বশরীরে ক্লাস শুরু হতে পারে।
এর আগে গত ১৬ জানুয়ারি জরুরি সিন্ডিকেট সভা শেষে শাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও পরদিন দুপুর থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘ ২৮ দিন ধরে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্লাস শুরুর বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সিলেট সফরে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তার আশ্বাসের ভিত্তিতে শনিবার তারা আন্দোলন প্রত্যাহার করে।
এদিকে, রোববার সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat