ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উইলিয়াম কারভালহোর অসাধারণ গোলে কোপা দেল রে’র ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল রিয়াল বেতিস। বুধবার ভ্যালেকাসে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে তারা ২-১ গোলে রায়ো ভায়োকানোকে পরাজিত করেছে।  
এর আগে কখনো ফাইনালে খেলতে না পারা রায়ো অবশ্য ৫ম মিনিটেই আলভারো গার্সিয়ার গোলে প্রথমে এগিয়ে যায়। তবে ২৬ মিনিটে বোরজা ইগলেসিয়াসের ডাইভিং গোলে সমতায় ফিরে আসে বেতিস। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে সাইডভলিতে দলটির হয়ে জয়সুচক গোল করেন কারভালহো। 
আগামী ৩ মার্চ বেনিটো ভিলামারিনে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় বেতিস। সেক্ষেত্রে ফাইনালে তাদের লড়তে হবে ভ্যালেন্সিয়া অথবা অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে। আজ রাতে সানসিরোতে অনুষ্ঠিত হবে দুই দলের সেমি-ফাইনালের প্রথম লেগ।  
এই মুহুর্তে রিয়াল বেতিস হচ্ছে কাপে টিকে থাকা লা লিগার সর্বাধিক পয়েন্টধারী ক্লাব। তারা কোয়ার্টার ফাইনালে সেভিয়াকে হারিয়ে শেষ চারে স্থান লাভ করেছিল। অপরদিকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ চারে জায়গা নিশিচত করে অ্যাথলেটিক। 
ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা এই মুহুর্তে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের কারণে হুমকীতে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহন।
তবে ২০০৫ সালের পর প্রথম কাপ শিরোপা জয় পাওয়াটা এই মুহুর্তে বেতিসের জন্য হবে বড় অর্জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat