ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি উদযাপন করা হয়।
দিবসটি পালনের অংশ হিসেবে আজ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টোকিওর নিউ ওতানি হোটেলে এক সংর্বধনা ও মধ্যাহ্নে ভোজের আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাপান সফরকালে এই হোটেলে অবস্থান করেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান।
জাপানের মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য, টোকিওস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রধানগণ, জাপানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জাপান প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী নাগরিক এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁর স্বাগত বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শ্রদ্ধা জানান ৩০ লক্ষ শহিদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার প্রতি। স্বাধীনতা লাভের অব্যবহিত পরপরই ১৯৭২ সালে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য তিনি জাপান ও জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঘোষিত ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’-এই নীতির ভিত্তিতে ১৯৭২ সাল হতে দীর্ঘ সময়ে পারস্পরিক বিশ্বাস, আস্থা, সোহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ ও জাপানের দ্বি-পাক্ষিক সম্পর্ক  ক্রমশই সংহত ও সুদৃঢ় হয়েছে।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে এ সম্পর্কের এখন সোনালি অধ্যায় রচিত হয়েছে। রাষ্ট্রদূত বলেন, আগামীতেও পারস্পরিক শান্তি, উন্নতি ও অগ্রগতির পথে সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন  প্রদত্ত ভিডিও বার্তা প্রচার এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশীপ লিগের প্রেসিডেন্ট প্রদত্ত বাণী পাঠ করা করা হয়।
এসময় প্রধান অতিথি হোন্ডা তারো এবং রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সংশ্লিষ্ট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দলিল পত্রাদি ও আলোকচিত্রের এক প্রদর্শনীর উদ্বোধন এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাপান পোস্টের স্মারক ডাকটিকিটের ডিজাইন উন্মুক্ত করেন। অনুষ্ঠানে জাপান মিন্টের প্রতিনিধি বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর র্পূতি উপলক্ষ্যে মুদ্রিত স্মারক মুদ্রা রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন। এছাড়াও, দিবসটি উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়।
অনুষ্ঠানে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের উপর র্নিমিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat