ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কমনওয়েলথ অব নেশন সোমবার  যৌথভাবে  ছোট ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তায় কোভিড টিকার আরো ভালো সুবিধা দেয়ার আহবান জানিয়েছে
ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস এবং কমনওয়েথ প্রধান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সদর দফতরে মহামারীর অবসান এবং ভ্যাকসিন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য মিলিত হন।
টেড্রোস বলেন, “মহামারির প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে।”
তিনি বলেন, মহামারি যত বেশি সময় ধরে চলবে, ততই এই প্রভাবগুলো আরও খারাপ হবে।
ডব্লিউএইচও চায়, জুনের শেষ নাগাদ প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হোক।
টেড্রোস বলেন, এখন পর্যন্ত কমনয়েলথ দেশগুলোর ৪২ শতাংশ নাগরিককে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিকার সদস্য দেশগুলোতে মাত্র ২৩ শতাংশ টিকা পেয়েছে।
প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, বিশ্বের ৪২টি ছোট দেশের মধ্যে ৩২টি  কমনওয়েলথ সদস্য দেশ রয়েছে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক টিকাদানের হারে আমরা দুই বা তিন দিনের মধ্যে এসব দেশে পুরো জনগণকে টিকা দিতে পারবো।
ব্রিটিশ সা¤্রাজ্য থেকে জন্ম নেয়া কমনওয়েলথে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ দেশ অন্তর্ভুক্ত এবং এসব দেশের জনসংখ্যা বিশ্বের এক তৃতীয়াংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat