ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ  জয়ের জন্য নিজ দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব আল হাসান।  তিনি বলেন, এখনো স্বমহিমায় ফিরতে পারা  ব্যাটারদের কাজকে সহজ করে দিয়েছে বোলাররা।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় স্কোর না করেও সেটি ডিফেন্ড করে জয়ের পর সিলেটে সাকিব বলেন, ‘আমরা খুব ভালো ডিফেন্স করেছি। কৃতিত্ব সব বোলারদের দিতে হবে। বিশেষ করে তারা যেভাবে বোলিং করেছে।’
এই জয়ে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। পাশাপশি এই ম্যাচটি জিতে টুর্নামেন্টের  শেষ চারে জয়গাটাও প্রায়  নিশ্চিত হয়ে গেছে দলটির।
 টসের বিপরীতে  আগে ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রান করে বরিশাল। যা শেষ তিনটি ম্যাচের তুলনায় কিছুটা ভালো পারফরমেন্স। আগের ম্যাচগুলোতে সংহ্রহ ছিলেঅ  ১৫০-এর নিচে। কিন্তু তারপরও বোলারদের ভালো পারফরমেন্সের সুবাদে  সেই ম্যাচগুলোতে জয় পেয়েছিল তারা।
মূলত মুজিব উর রহমানকে  সাথে নিয়ে  বোলিং বিভাগে  নেতৃত্ব  দিয়েছেন সাকিব।  এ পর্যন্ত  টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।  এখন পর্যন্ত দু’টি হাফ সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি।
সাকিব বলেন, ‘আমাদের স্কোরি খুব কম না।  আর শুধুমাত্র ২-৩টি বাউন্ডারি পেলে  আমরা ১৬৫-১৭০ স্কোর পাবো। এটিই ডিফেন্ড করা মত খুবই ভালো স্কোর।  কারন আমাদের ভালো বোলিং আক্রমন আছে।’
তিনি আরও জানান, বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পরও, আমাদের ব্যাটানদের নিশ্চিত করতে হবে, তারা বোর্ডে ১৬০/১৭০ রান যোগ করতে পারে।
সাকিব বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, পরের ম্যাচে আমাদের সেটা করতে হবে। এটা ২০-২৫ রান বা অন্য কিছু নয়। এটি ২-৩ বলের ব্যাপার, যা আমাদের ২-৩টি বাউন্ডারি দিতে পারে এবং এটিই আমাদের প্রয়োজন। আমাদের যোগ্য দল আছে। আমি আশাবাদী, তারা এটা করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat