ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মন্ত্রণালয় ও মন্ত্রণালয়সমূহের অধীন সংস্থাসমূহের বার্ষিক বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্য প্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) ক্রয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করেছে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। 
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক বৈঠকে বেসিস নেতৃবৃন্দ এই প্রস্তাব করেন। বেসিস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রাসেল টি আহমেদ।  
বৈঠকে বেসিস নেতৃবৃন্দ জানান, বেসিস অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফিনটেক, এডুকেট, হেলথটেক, ই-কমার্সের পাশাপাশি সরকারের প্রায় সকল ই-গর্ভনেন্স প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের ৫বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। 
তিনি বলেন, মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহ অবকাঠামো উন্নয়নে অধিকাংশ ব্যয় করে থাকে। তবে সরকারের ২০৪১ রূপকল্প বাস্তবায়নে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাকে অগ্রাধিকার প্রদানের বিকল্প নেই। তাই বার্ষিক বাজেটের অন্তত ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ক্রয়ে বরাদ্দ থাকা এখন সময়ের দাবি। 
পরিকল্পনামন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌক্তিক সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস দেন। 
রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সামিরা জুবেরি হিমিক, সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহসভাপতি (অর্থ) ফাহিম আহমেদ ও সচিব হাশিম আহম্মদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat