ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত বছর ‘লাভ হোস্টেল’ সিনেমার কাজ শুরুর পর থেকেই দর্শকরা অপেক্ষায় আছেন কবে পর্দায় আসবে সিনেমাটি। কারণ এই সিনেমাটির মাধ্যমেই প্রথমবার সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তাই দর্শক কৌতুহলও রয়েছে বেশ।
এবার সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি দেওয়া হবে থ্রিলার ঘরানার এই সিনেমাটি। শুরুতে নির্মাতা অন্নপূর্ণা ঘোষ সিনেমা হলে মুক্তির চিন্তা করলেও করোনার কারণে সেই সিদ্ধান্ত বদল করেছেন তিনি।
নির্মাতা জানিয়েছেন, লাভ হোস্টেল সানিয়া মালহোত্রার জন্মদিনের এক সপ্তাহ আগে মুক্তি পাবে। এছাড়া ২৫ ফেব্রুয়ারি বড়দিনও প্রভাব ফেলবে সিনেমাটিতে। এরইমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন ওটিটিতেও দারুণ প্রভাব ফেলবে ‘লাভ হোস্টেল’।
নতুন সিনেমা ও শাহরুখ প্রসঙ্গে সানিয়া বলেন, ‘আমি শাহরুখ খানের বিরাট ভক্ত। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, তার মতো সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছি। তার প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাকে সুযোগ দিয়েছেন। থ্রিলারধর্মী এই সিনেমাটির গল্পও বর্তমান সময়ের। সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস। সিনেমাটির মাধ্যমে দর্শকরা আমার অভিনয় সম্পর্কে নতুন করে জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat