ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ নেয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। আজ স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান, ‘টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ নেয়া যাবে।’ 
নাজমুল ইসলাম জানান, ‘যারা দ্বিতীয় ডোজ নেয়ার পর বুস্টার ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের কাছে এসএমএস এসেছে, তারা যদি করোনা আক্রান্ত হওয়ার কারণে নিতে না পারেন তাহলে করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।
দেশে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের সুযোগ রেখে গত ১৯ ডিসেম্বর বুস্টার ডোজ দেয়া উদ্বোধন করা হয়। পরে দুই দফায় বয়স কমিয়ে এখন ন্যূনতম বয়স করা হয়েছে ৪০ বছর। দ্বিতীয় ডোজ পাওয়ার ৬ মাস পরই শুধু বুস্টার ডোজ নেয়া যাবে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যারা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেয়া হবে। বুস্টার ডোজ নেয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat