ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ জেলেদের সঙ্গে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাতির খাল এলাকায় সভায় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ নেন।
এসময় জলদস্যুর আক্রমণসহ জেলেদের বিভিন্ন সমস্যা সমাধানে সকলের সমন্বয় সাধনে সহযোগিতা কামনা করা হয় পুলিশের পক্ষ থেকে। একইসাথে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও জোর দেয়া হয়।
অনুষ্ঠানে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমোহন সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান। বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েত হোসেন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat