ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস জনিত রোগ রোধকল্পে পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালে অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ জানুয়ারি বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ জানুয়ারি থেকে সব সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্তশাসিত/ বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার বিষয়ে নির্দেশনা জারি হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে অবস্থান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat