ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যার পর শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজের নাটক সাজাতে চেয়েছিলেন নোবেল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে যায় সে পরিকল্পনা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মারুফ হোসেন সরদার।
এসপি বলেন, নায়িকা শিমু হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার আগেই জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে মৃতদেহ লুকানোর কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন আলামত।
হত্যার মোটিভ কী ছিল, জানতে চাইলে তিনি বলেন, ‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাচ্ছে না। তার স্বামী হত্যার দায় স্বীকার করে প্রাথমিকভাবে বলেছেন, দাম্পত্য কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যার পর মৃতদেহ লুকিয়ে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন তারা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat