ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০১-০৬
  • ১২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও ওয়েব ফিল্মে অভিনয় করছেন। পারভেজ আমিনের পরিচালনায় ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মে দর্শকরা তাকে দেখতে পাবেন। আর তার সাথে জুটি হচ্ছেন হালের জনপ্রিয় মুখ ইয়াশ রোহান।
ওয়েবফিল্মে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।’
ওয়েব ফিল্মটির গল্প লিখেছেন পরিচালক নিজেই। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির। পরিচালক পারভেজ আমিন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি, সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat