ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চান না কোনও অভিনেতাই। সদ্য খেতাব জিতেই বলিউড বাদশাহর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। কারণ কিং অফ বলিউড যে মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর খুবই প্রিয়।
বিগত কয়েক বছর ধরেই, পাঞ্জাবি ছবিতে কাজ করছেন হারনাজ। তাই স্ক্রিন শেয়ার করার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে তার। এক সাক্ষাৎকারে তিনি জানান, শাহরুখের সঙ্গে কাজ করার অর্থ জীবনে স্বপ্ন পূরণের একটি বিষয়। শুধু তাই নয়, অফ স্ক্রিনে শাহরুখের থেকে অনেক কিছুই শিখতে চান তিনি। বলেন, ‘যেভাবে প্রতিটা চরিত্রকে সাজিয়ে গুছিয়ে দক্ষতা দিয়ে ফুটিয়ে তোলেন তিনি সত্যিই অতুলনীয়। কীভাবে ক্যামেরার সামনে নিজেকে পরিচালনা করেন – সবকিছুই তার থেকে শেখার এক অপার ইচ্ছে রয়েছে।’
এখানেই শেষ নয়, হারনাজ বলেন এমন প্রভাবশালী চরিত্রের মানুষ খুব কম দেখা যায়। তবে মানুষ হিসেবে একেবারে মাটির মত, এত যশ আর ঐশ্বর্যের পরেও মানুষ হিসেবে আজও অনন্য। একবার সুযোগ হয়েছিল তার সঙ্গে দেখা করার, সেই প্রসঙ্গেই জানান চারিদিকে তার অগুন্তি অনুরাগী। শুধু শাহরুখের সিনেমার গান বলেই কত লোকে সেটিকে মনে রাখেন, ভাবাও সম্ভব নয়।
প্রসঙ্গত, ‘জাব তাকক হ্যায় জান’, ‘কাল হো না হো’, ‘দেবদাস’ শাহরুখ অভিনীত তার অন্যতম প্রিয় ছবি। শিগগিরই বলিউডের অভিনয় জীবনে অভিষেক ঘটাতে আগ্রহী হারনাজ। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত ও সুস্মিতা সেনের মত দৃঢ় চরিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ পর্যন্ত করেছেন হারনাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat