ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-২৩
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চরম ভোগান্তির মুখে  পড়া আফগান নাগরিকদের মানবিক ত্রাণ সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি প্রস্তাব বুধবার সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। এদিকে দেশটিতে তালেবানের হাত থেকে বিভিন্ন তহবিল রক্ষার চেষ্টা করা হচ্ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, একটি ভাল প্রস্তাব হিসেবে কট্টরপন্থীরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আফগানিস্তানের আর্থিক অবস্থা মুখ থুবড়ে পড়ার প্রেক্ষাপটে চরম মানবিক সংকট এড়ানো প্রশ্নে বিতর্কের কয়েকমাস পর জাতিসংঘ এই প্রথম এমন প্রস্তাব গ্রহণ করলো।
গত আগস্টে তালেবানরা ক্ষমতাগ্রহণের পর ত্রাণের কয়েক বিলিয়ন ডলার এবং বিভিন্ন সম্পদ পশ্চিমা দেশগুলো জব্দ করে রেখেছে। সাহায্য নির্ভর আফগান অর্থনীতির ক্ষেত্রে এটিকে জাতিসংঘ একটি ‘নজিরবিহীন আর্থিক অভিঘাত’ হিসেবে বর্ণনা করেছে।
বিগত কয়েকমাস ধরে পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে আসছে যে এই প্রচন্ড শীতের মধ্যে একই সাথে খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট চলাকালে দেশটির লাখ লাখ মানুষ অনাহারে থাকছে। আবার অনেকে বাধ্য হয়ে অভিবাসনের পথ বেছে নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat