ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস উপলক্ষে নাটোরে বাংলাদেশ পুলিশ থেকে অবসরগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ৩০ পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 
আজ শুক্রবার পুলিশ লাইন্সের ড্রিল হাউজে জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণের হাতে ফুল, শুভেচ্ছা উপহার ও খাবার তুলে দেওয়া হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। 
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শরীফ উদ্দিন এবং বীর প্রতীক মো: সোলায়মান। 
নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সুর্য সন্তান। মহান মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ জাতি আজীবন স্মরণ করে যাবে। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধা ভাতার পরিধি বৃদ্ধি, তাদের চিকিৎসা, আবাসন, চাকুরীতে কোটা সুবিধা প্রদান, মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণকে সম্মান জানিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সুবিধা প্রদানের পরিধি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat