ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্তের হার দশমিক ০৩ শতাংশ কমেছে।  গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ, আজ কমে হয়েছে ১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৭ জন। গতকাল ২৮ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, দেশে এ পর্যন্ত ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল মারা গিয়েছিল ৪ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৯ হাজার ২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৩ জন। শনাক্তের হার ১ দশমিক ০১ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় মারা গেছেন ১ জন।
আজ ঢাকা,  চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat