ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।  সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। 
আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের সুচি  প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে  কোন সিরিজেরই সূচি নিশ্চিত করেনি এসিবি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি এসিবি। 
আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
ধারনা করা হচ্ছে বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে। 
২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলো আফগানিস্তান ক্রিকেট দল । সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো আফগানরা। টেস্টটি হেরেছিলো বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় আফগানরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat