ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের প্রত্যাবাসনে গঠিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের স্ট্র্যাটেজিক কর্মশালা আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট’র (আইসিএমপিডি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে পরিচালিত পিপিপি প্ল্যাটফর্মটির আওতায় এ স্ট্র্যাটেজিক কর্মশালাটি ছিলো ধারাবাহিক কর্মশালা কার্যক্রমেরই অংশ। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় আইসিএমপিডি’র বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ইউরোপিয়ন রিটার্ন অ্যান্ড রিইন্টিগ্রেশন নেটওয়ার্ক (ইআরআরএন)। 
আজ মঙ্গলবার আইসিএমপিডি - বাংলাদেশ চ্যাপ্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
এতে বলা হয়,  এ প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত পরিষেবা প্রদান এবং এ সংশ্লিষ্ট কার্যকর পরামর্শ দেয়া।
উল্লেখ্য, আজকের এই কর্মশালায় আয়োজকদের পক্ষ থেকে পিপিপি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত সরকারি, বেসরকারি সংস্থা, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের নিয়োগকর্তা ও বাণিজ্য সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরা হয়।
এছাড়াও, এ কর্মশালায় প্রত্যাবাসন বিষয়ক অন্যান্য দেশের গৃহীত পদক্ষেপ এবং এ সম্পর্কিত বিভিন্ন ধাপসমূহের আলোকপাত করেন আইসিএমপিডি’র সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার মিস গোলডা মাইরা রোমা। 
অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সরকারের বিবেচনাধীন প্রত্যাবাসন নীতিমালা ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন উপাদন সম্পর্কে আলোকপাত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির। কর্মশালাটি পরিচালনা করেন আইসিএমপিডি বাংলাদেশে অফিসের কান্ট্রি কোঅর্ডিনেটোর মোহাম্মদ ইকরাম হোসেন।
বর্তমানে এ প্ল্যাটফর্মে ৩০টির অধিক সংস্থা যুক্ত রয়েছে, এর মধ্যে দশটি সরকারি সংস্থা (পাঁচটি মন্ত্রণায়ের অধীন), জাতিসংঘের (ইউএন) সংশ্লিষ্ট সংস্থা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, দু’টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জাতীয় ও আšন্তর্জাতিক ৫টি এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থা, এবং সাতটি বেসরকারি প্রতিষ্ঠান। 
এ স্ট্র্যাটেজিক কর্মশালায়  উল্লেখিত সংস্থাগুলির প্রতনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat