ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে মারা গেছে আরও ৫ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার বেড়েছে দশমিক ০১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৪ শতাংশ, আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২০ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯১ জন। গতকাল ১৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৭  জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছে। গতকাল ৪ জন মারা গিয়েছিল। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৮৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০১ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ। গতকাল ১ দশমিক ৫৬ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৪ জন মারা গেছে। গতকাল মারা গেছে ২ জন।
আজ ঢাকা বিভাগে ৪ জন,  চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছে। তবে, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩০৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat