ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবসজ্জিত ও আধুনিকায়িত ‘বাংলার রুমি সৈয়দ আহমদুল হক সেমিনার লাইব্রেরি’ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এটি উদ্বোধন করবেন আগামীকাল।
বুধবার দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ‘বাংলার রুমি সৈয়দ আহমদুল হক সেমিনার লাইব্রেরি’ উদ্বোধন  হবে। 
আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং ইস্পাহানি গ্রুপের অর্থায়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সংস্কারকৃত, নবসজ্জিত ও বিশেষায়িত এ সেমিনার লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ’র প্রধান উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক, ঢাকাস্থ এই সোসাইটির সভাপতি সালাহ উদ্দিন কাসেম খান এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 
বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat