ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আজ ভোর রাতে অগ্নিকান্ডে ৪টি রিসোর্ট, ২টি রেস্টুরেন্ট ও ১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার সময় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্র পাত হয়ে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে সাজেক অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট , মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এত ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডের খবর পেয়ে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিমসহ সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat