ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিনে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান মঙ্গলবার দুপুর ২টায় তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৭০টি কলেজের ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী ২০৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২৫ হাজার ১৭৭ জন, মানবিক শাখায় ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী রয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় ৫৭ হাজার ৬৯৯জন ছাত্র ও ৫৮ হাজার ৯৬ জন ছাত্রী রয়েছে। জানা যায়, রংপুর জেলার ৪০টি কেন্দ্রে ২৪ হাজার ৫৭০ জন, গাইবান্ধার ৩০টি কেন্দ্রে ১৬ হাজার ৭৭২ জন, নীলফামারীর ২৪টি কেন্দ্রে ১৩ হাজার ৩০৭ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৯৯৮ জন, লালমনিরহাটের ১১টি কেন্দ্রে ৭ হাজার ৮৮৬ জন, দিনাজপুরের ৪২টি কেন্দ্রে ২২ হাজার ৭১৮ জন, ঠাকুরগাঁওর ২০টি কেন্দ্রে ১০ হাজার ৩২৯ জন এবং পঞ্চগড় জেলার ১২টি কেন্দ্রে ৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। জানা যায়, নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১ লাখ ৫ হাজার ৯১ জন জিপিএ উন্নয়ন হিসেবে ১৩৭ জন, অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১০ হাজার ৫৬৭ জন অংশ নিচ্ছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সুষ্ঠুপুর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র কমিটির সাথে সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat