ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পরিণতি পাবে সযত্নে লুকিয়ে রাখা প্রেম। শুরু হবে নতুন সংসার। ইতিমধ্যেই শুরু হয়েগেছে বিয়ের আয়োজন। একে একে পালিত হবে বিয়ের নানা অনুষ্ঠান। নিয়ম মেনেই হাতে মেহেদি পরবেন ক্যাটরিনা। তবে যে সে মেহেদি নয়, লাখ টাকার মেহেদি দিয়ে নিজের হাতে হবু স্বামীর নাম লিখতে চলেছেন ক্যাটরিনা।
জানা গেছে, কোনও রকম রাসায়নিক-বিহীন বিশেষ মেহেদি তৈরি হচ্ছে ক্যাটরিনার জন্য। আর এই মেহেদি তৈরি করছেন রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা। তাদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা। ইতিমধ্যেই মেহেদির নমুনা পাঠানো হয়েছে হবু কনেকে। তবে যে ব্যবসায়ী এই মেহেদি তৈরির কাজ নিয়েছেন, ভিকি-ক্যাটরিনার থেকে তিনি কোনও টাকা নিতে চাননি।
শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আইনি ভাবে নিজেদের বিয়ে সারবেন ‘ভিক্যাট’। তার পরে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন সিদ্ধার্থ মালহোত্র, কিয়ারা আডবাণী, বরুণ ধাবনের মতো তারকারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat