ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুঃস্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্টের চ্যালেঞ্জ নিতে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস পুরোপুরিভাবে প্রস্তুত বলে জানিয়েছেন  বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক ।
বেশ কিছু দিন যাবতই টি-টোয়েন্টি ক্রিকেটে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন লিটন। বিশ^কাপেও নিজেকে মেলে ধরতে না পারায়  টি-টোয়েন্টি ফরম্যাটের দল থেকে ছিটকে পড়েন লিটন। এছাড়াও বিশ^কাপে ব্যাটিং ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ সময়ে লিটনের ক্যাচ মিসের কারণে  শ্রীলংকার বিপক্ষে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তীব্র সমালোচনা করেন লিটনের। 
কেউ কেউ তাকে পারবিারিক ভাবে হেনস্থা  করেছে।  অনলাইন ঘৃণার শিকার হওয়ায় যথেষ্ঠ  মানসিক যন্ত্রনাও তাকে সহ্য করতে হয়েছে।  টি-টোয়েন্টি দল থেকে বাদ দিলেও  টিম ম্যানেজমেন্ট এবং তার সতীর্থরা পাশে ছিলেন লিটনের।
আজ মোমিনুল বলেন, ‘আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি। তিনি এখন মানসিকভাবে সতেজ এবং পাকিস্তান সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।’
টি-টোয়েন্টিতে অফ-ফর্মে থাকলেও, টেস্ট ক্রিকেটে ভালো ফর্মে আছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৯৫ রান করেন তিনি। 
মোমিনুল জানান, যেহেতু সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট, তাই টি-টোয়েন্টির ব্যর্থতা এখানে লিটনের ব্যাটিংকে প্রভাবিত করবে না।
মোমিনুল বলেন, ‘ টেস্ট এবং টি-টোয়েন্টি সম্পূর্ণ আলাদা ফরম্যাট। আমার মনে হয়, ইতোমধ্যে ব্যর্থতাকে ঝেড়ে ফেলেছে লিটন। আপনি যদি তার টেস্ট পরিসংখ্যানের দিকে তাকান তবে সে এমন এক খেলোয়াড় যে কি-না, গত এক বছরে তার টেস্ট ক্রিকেটে গড় ছিলো ৪৫/৫০। তাই আমি মনে করি, টি-টোয়েন্টি ব্যর্থতা এখানে তার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat