ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলার কচুয়ায় আজ সকালে বিআরটিসির বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ ছাত্র নিহত এবং সিএনজি চালক ও যাত্রী আহত হয়েছে। মৃতরা উর্মি (২১), রিফাত (২১) ও সাদ্দাম হোসেন (২০)। আহতরা সিএনজিচালক মনির হোসেন ও যাত্রী ইব্রাহিম ।এর মধ্যে মনির হোসেনের অবস্থা গুরুতর।
হতাহতদের প্রত্যেকেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া- গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া (বিশ্বরোড) নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যায়। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat