ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সম্প্রতি ক্ষমতাচ্যুত বেসামরিক সরকার রাজনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে আবারও ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। কিন্তু সেটি মেনে নিতে পারেনি দেশটির সাধারণ জনগণ। প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছে তারা। সেই বিক্ষোভে সংহতি জানিয়ে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের ১২ মন্ত্রী।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছে সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি, উচ্চশিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।পরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীরা।
অন্যদিকে, আন্তর্জাতিক মহল এ চুক্তিকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু এতে খুশি নয় সুদানের গণতন্ত্রপন্থীরা। তাদের দাবি, সেনাবাহিনীর অভ্যুত্থানের বৈধতা দেওয়ার প্রচেষ্টা এই চুক্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat