ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে। আজ ২ জন মারা গেছেন। গতকালে চেয়ে আজ ৫ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৫৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এদিকে আজ ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৪ জন। গতকাল ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৯ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ২৬ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৪২ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল এখানে ৫ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat