ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।দগ্ধরা হলো -সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরূপ বৌদ্ধ (৫) ও সুধাংশুর শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে প্রিয়াংকা ও অরূপের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।তিনি জানান, সকালে রান্নাঘরে ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন দেওয়া মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে আনা হয়েছে। তাদের মধ্যে শিশু অরূপের শরীরের ৬৭ শতাংশ, সুধাংশুর ২৫ শতাংশ, প্রিয়াংকার ৭২ শতাংশ এবং শেফালির শরীরের ৩৫ শতাংশ বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat