ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নেয় পাকিস্তান। তবে সেমিফাইনালের আগে দুই রাত আইসিইউতে ছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল শেষে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনই তথ্য দেয়া হয়েছে। 
পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সুমরো বলেন, ‘৯ নভেম্বর ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দেয় রিজওয়ানের। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এবং দুই রাত নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি। তবে অবিশ্বাস্যভাবে সেরে উঠে ম্যাচের আগে ফিট হয়ে ওঠেন রিজওয়ান।’
তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) আমরা তার নিবেদন এবং দৃঢ়তা দেখেছি। পাকিস্তানের জন্য খেলতে তার স্পিরিট আমরা দেখেছি এবং আজ তিনি কেমন পারফর্ম করেছেন, সেটা সবাই দেখেছে।’
রিজওয়ানের অসুস্থতা নিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘যখন আমি রিজওয়ানকে দেখেছিলাম, সে কিছুটা হতাশ ছিলো। কিন্তু যখন আমি তার শারীরিক অবস্থা সর্ম্পকে জানতে চাইলাম, তখন রিজওয়ান বললো- আমি সেমিফাইনাল খেলবো। অবশ্যই সে দল অন্তপ্রাণ।  আজ অসাধারণ এক ইনিংস খেলেছে। আজ  কার পরফরমেন্সেআমি খুশি।’
আইসিইউতে থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ৬৭ রানের নান্দনিক ইনিংস খেলেন রিজওয়ান। কিন্তু তারপরও ফাইনালে উঠতে পারলো না পাকিস্তান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat