ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নাটোর নার্সিং ইন্সটিটিউটের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুর বারোটায় শহরের মল্লিকহাটি এলাকায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। সংক্রমণ প্রতিরোধে দেশের সকল জনগোষ্ঠীকে টিকা প্রদানের আওতায় আনা হচ্ছে। দেশে বিশেষায়িত চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে বহুগুণে। কোন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, এক একর জমির উপরে পাঁচতলা ভবনে ২০০ শিক্ষার্থীর আবাসন সুবিধাসহ একাডেমিক ও প্রশাসনিক দপ্তর থাকবে। দেড় বছরে নির্মাণ কাজ শেষ হবে।নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, নির্মাণ কাজ শেষ হলে এ ইন্সটিটিউটে শিক্ষার্থীরা তিন বছরের গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করবে। এক্ষেত্রে জেলায় চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat