ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৫১ শতাংশ। এ সময়ে কোনো করোনা রোগির মৃত্যু ঘটেনি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট  ও নগরীর আট ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এদের মধ্যে শহরের বাসিন্দা ৪ জন ও দুই উপজেলার ২ জন। উপজেলায় আক্রান্তদের মাঝে সন্দ্বীপ ও হাটহাজারীতে ১ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ২৮১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ৪ জন ও গ্রামের ২৮ হাজার ২৭৭ জন। 
গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহর ও গ্রামে কেউ মারা যাননি। 
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গতকাল ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ২ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে ২৬৮টি নমুনার মধ্যে শহরের একজন শনাক্ত হয়েছেন। 
শেভরনে ২৮৭টি নমুনা পরীক্ষা করা হলে গ্রামের ২টি নমুনায় ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নগরীর বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৪ জনের নমুনার মধ্যে শহরের একজন আক্রান্ত শনাক্ত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৭৩, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১, নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে এন্টিজেন টেস্টে ২০, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩০, এপিক হেলথ কেয়ারে ৩৬ এবং মেট্রোপলিটন হাসপাতালে একটি নমুনা পরীক্ষা করা হয়। এন্টিজেন টেস্ট ও পাঁচ ল্যাবে পরীক্ষিত ১৭১ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat