ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
রোববার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এবং দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি প্রধান কোমিনে কেন উপস্থিত ছিলেন। 
এসময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি চিটাগাং চেম্বার, জেটরো এবং জেবিসিসিআই’র মধ্যে সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেন, এই সমঝোতাটি বাংলাদেশ এবং জাপানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে সহায়ক ভূমিকা পালন করছে। এই সমঝোতার আওতায় পরিকল্পিত বে অব বেঙ্গল গ্রোথ সামিটকে আগামী বছর জাপান-বাংলাদেশের ৫০ বছরের সুসম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রকাশ করেন রাষ্ট্রদুত।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বে অব বেঙ্গল গ্রোথ সামিটের জন্য জাপান দূতাবাসের সহযোগিতা কামনা করেন এবং জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সফর আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। 
চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর চিটাগাং চেম্বারের নতুন উদ্যোগ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র সাথে জাপানভিত্তিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের জন্য দূতাবাসের সহযোগিতা কামনা করেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat