ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ট্রাকে ত্রিপল বেঁধে অবৈধভাবে সেগুন কাঠ পাচারকালে কুমিল্লা সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করা হয়েছে। আজ ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় অভিযান চালিয়ে এ কাঠগুলো আটক করা হয়।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ত্রিপল বাঁধা একটি ট্রাকে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তারা (চট্র মেট্রো-ট ১২-০০৬১) তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকার মূল্যের অবৈধ সেগুন কাট উদ্ধার করে। এ সময় ট্রাক চালক মহাসড়কের উপরে গাড়ি রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কুমিল্লা সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের অভিযানে একটি ট্রাকসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা কাঠসহ ট্রাকটি কুমিল্লা বন অফিসে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে কাঠ পাচারে কুমিল্লা বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat