ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মা ও বোনের সঙ্গে ঝগড়া করে এসএসসি পরীক্ষার্থী মোস্তাকিন মন্ডল (১৬) গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার সড়াতৈল গ্রামের আশরাফ মন্ডলের ছেলে এবং সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
শনিবার সন্ধ্যায় নিজস্ব শয়ন কক্ষে ঘরের ধলনার সঙ্গে বোনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মোস্তাকিন। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সড়াতৈল গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মান্নান তালুকদার জানান, মোস্তাকিন বেশির ভাগ সময় মোবাইলে গেম খেলত। ঘটনার আগে তার মা ও বোন তাকে গেম খেলা নিষেধ করে লেখাপাড়া করার চাপ দেয়। এ নিয়ে মা বোনের সঙ্গে ঝগড়া করে মোস্তাকিন। এই ঝগড়া শেষে রাগে দুঃখে মা ও বোনের উপর অভিমান করে সে আত্মহত্যা করে। আগামী ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নেবার কথা ছিল তার। তার আত্মহত্যার ঘটনায় এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিতুলনেছা মজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat