ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কখনই সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্রয় দেবে না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও  বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, ততদিন আমাদের দেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। একটি অপশক্তি তাদের ব্যক্তিস্বার্থে  দেশে  বিপর্যয় সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু জনগণ তা গ্রহণ করেনি।
আজ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে ভারত সরকারের উপহার দেওয়া দুটি আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা  প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ।
ভারতীয় রাষ্ট্রদূত দোরাইস্বামী  বলেন, বাংলাদেশ ও তার দেশ আজীবন বন্ধু। ‘কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারতও বন্ধু হিসেবে বাংলাদেশকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat