ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১০-২৮
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে  ডেঙ্গু  আক্রান্ত হয়ে  নতুন ১৭৩ জন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ১৩৯ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৫১ জন। 
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৩ হাজার ২২৭ জন  ভর্তি হয়েছে।  
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২২ হাজার ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে  বাড়ি ফিরেছে। 
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে  ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat