ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সরকারি হাসপাতাল থেকেই কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত।
আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ কর্তৃক আয়োজিত ডেঙ্গু এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ বিষয়ক বিজ্ঞানভিত্তিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ডিএনসিসি মেয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবায় নিয়োজিত সকলকে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করায় ধন্যবাদ জানান।
মো. আতিকুল ইসলাম মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্যবৃন্দসহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্যই ৭ দশমিক ১৭ একর জমিতে নির্মিত ১ লাখ ৮০ হাজার ৫ শত ৬০ বর্গফুট আয়তনবিশিষ্ট ডিএনসিসির একটি বিপণীবিতানকে ১ হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ এ রূপান্তরিত করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবেই তিনি কাজ করে যাচ্ছেন, সেবক হিসেবেই থাকতে চান।
তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায়ও সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্য সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
তিনি বলেন, ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল শাখার আহবায়ক ডা. মো. বাহাউদ্দিন মোল্লা বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এম. এ. আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমেদ এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat