ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেন মাত্র দুইদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টাকালে এক হাজার ১১৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কিংবা বাধা দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ খবর জানায়।
চলতি বছরের শুরুতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর চ্যানেল পাড়ি দেয়ার কারণে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ শনিবার বলেছে, শুক্রবার ১৭ বার অভিযান চালিয়ে ৪৯১ জন এবং পরে আরো ২৩ বার অভিযান চালিয়ে ৬২৪ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে এই দুই দিনে ফ্রান্স ৪১৪ জন অভিবাসন প্রত্যাশীর ব্রিটেন যাওয়া ঠেকিয়ে দিয়েছে।
ফ্রান্স রোববার বলেছে, তারা চ্যানেল পাড়ি দিতে উদ্যোগী হওয়া আরো ৩৪২ জনকে উদ্ধার করেছে।
ব্রিটেনের অভ্যন্তরীণ বার্তা সংস্থা পিএ বলছে, চলতি বছরের শুরু থেকে ছোট্ট নৌকায় করে  ১৭ হাজারেরও বেশি লোক চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকেছে। এ সংখ্যা ২০২০ সালের মোট সংখ্যার দ্বিগুণ।
এ প্রেক্ষাপটে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী গেরাল্ড ডারমানিন শনিবার ইউরোপীয় ইউনিয়ন  ও ব্রিটেনের মধ্যে অভিবাসন চুক্তির আহ্বান জানিয়েছেন।
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ে দেখভালকারী দলের প্রধান ডান ও’মাহোনি বিপদজনকভাবে চ্যানেল পাড়ি দেয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে বলেছেন, সরকার তা প্রতিহত করতে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat