ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীন ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা বাণিজ্য বিষয়ে ভিডিও’র মাধ্যমে শনিবার এক বৈঠক করেছেন।
চীনের ভাইস প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটিক্যাল ব্যুরো সদস্য ও চীন মার্কিন র্অথনৈতিক আলোচনার প্রধান লিউ হে এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়পক্ষ তিনটি বিষয়ে স্পষ্ট, গঠনমূলক ও বাস্তব সম্মত আলোচনা করেন।
প্রথমত তারা চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের গুরুত্ব উভয় দেশ এবং বিশ্বের ওপর ব্যাপক বলে উল্লেখ করে। এছাড়া দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপরও গুরুত্বারোপ করে।
দ্বিতীয়ত উভয়পক্ষ চীন- মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের বিষয়েও মত বিনিময় করে।
তৃতীয়ত দুদেশ আলোচনার মাধ্যমে তাদের বৈধ উদ্বেগসমূহ নিরসনের ব্যাপারে সম্মত হয়েছে।
এছাড়া চীন ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে সমতাপূর্ণ আচরণ ও পারষ্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যোগাযোগ অব্যাহত রাখতেও সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat