ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৩৬ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি মা ইলিশ। জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। গত ২৪ ঘন্টায় পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা থেকে ৩৭ জেলেকে আটক করে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ এবং নৌ-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সার্বক্ষণিক মনিটরিং ও অভিযান পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত গঠন করে সার্বক্ষণিক টহল দেয়ার মাধ্যমে মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat