ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সুইজারল্যান্ডের জেনেভায়, স্ক্যালিং আপ নিউট্রিশন (সান) এর কো-অর্ডিনেটর মিস গার্দার সাথে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে সমন্বিতভাবে করোনা ভাইরাস মোকাবেলাসহ এর চিকিৎসার সহজলভ্যতা নিয়ে কথা হয়। পাশাপাশি বৈঠকে বাংলাদেশের জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়।
সভায় পুষ্টি বিষয়ে বাংলাদেশের অর্জনের ভুয়সী প্রশংসা করেন মিস গার্দা। বাংলাদেশ যেভাবে পুষ্টি নিয়ে কাজ করছে তাতে খুব সহসাই বাংলাদেশ পুষ্টিতে দক্ষিণ এশিয়ায় লীডারশীপ নিতে পারবে বলেও জানান গার্দা। একই সাথে সফলভাবে কোভিড মোকাবেলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভুয়সী প্রশংসা করেন মিস গার্দা।
সভায় কোভিডকালীন বাংলাদেশ কীভাবে দেশের পুষ্টিখাতের  গুণগত মান ধরে রাখায় কাজ করেছে এবং একই সাথে কীভাবে দেশের যুব শক্তির স্বাস্থ্য শিক্ষায় পুষ্টির মান বজায় রেখে কাজ করেছে তার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 
আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী ব্রেস্ট ফিডিং এ বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।  এ ছাড়া  সরকার স্বাস্থ্যসেবাকে দেশের মানুষের কমিউনিটি পর্যায় থেকে শুরু করে দ্বার প্রান্তে  পৌঁছে দিতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
সভায় বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিং-এ অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat