ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে ভারতীয় দলের  সাথে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনির মেধা  আসন্ন আসরে দলের জন্য সহায়ক হবে  বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন। 
ভনের মতে, সর্বকালের সেরা টি-টোয়েন্টি অধিনায়ক ধোনি। তার বুদ্ধিদীপ্ত উপদেশ-সিদ্বান্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। 
২০২০ সালের আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তার অধীনে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও দলকে এনে দেন ধোনি। 
ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নতুন দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে মেন্টর করা যে কোন দিক থেকে  সেরা সিদ্ধান্ত মনে করেন ভন। 
তিনি বলেন, ‘আপনি সর্বকালের  সেরা টি-টোয়েন্টি অধিনায়ককে পেয়েছেন এবং তাকে বিশ্বকাপের জন্য ভারতের মেন্টর করার পর তোলপাড় শুরু হয়, কেন এই দায়িত্বে ভারতীয় দলের তাকে প্রয়োজন?’
ভনের মতে ডাগআউটে ধোনির মেধাটা দারুন  উপকারে আসবে টিম ইন্ডিয়ার জন্য।  তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটা ভারত দলের নেয়া এখন পর্যন্ত সেরা সিদ্ধান্ত। ডাগআউটে এ ধরণের মানুষের মেধাটা প্রয়োজন হবে। ধোনি দলকে কি দিবে এই সম্পর্কে সে আগে থেকেই অবগত।’  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat