ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৮
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
আজ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,     ‘ভ্রমণ-পিপাসু বাংলাদেশী পর্যটকদের জন্য ইউএস-বাংলা সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।’ পর্যটকদের পাশাপাশি, এই সরাসরি ফ্লাইটের মাধ্যমে মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ-দিনের আশাও পূর্ণ হবে।
বাংলাদেশে বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালিতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ১৪টি বিমান রয়েছে। এগুলোর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০এস এবং ৭টি নতুন এটিআর ৭২-৬০০এস রয়েছে।
বর্তমানে, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই ও গুয়াংঝৌয়ের সাথে ফ্লাইট পরিচালনা করছে। তবে মহামারির কারণে কোলকাতা ও ব্যাংককের সাথে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
এয়ারলাইন্সের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সাথে শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা হবে। আন্তর্জাতিক রুট ছাড়াও ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat