ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত রোধে কুমিল্লায় সড়কের পাশে ১০ হাজার তাল বীজ বপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার বীজ বাপন করা হয়েছে।
কুমিল্লা আবেদা আশরাফ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন সড়কে তালের বীজ বপন করা হয়।
আজ সকাল ৯টায় উপজেলার বিভিন্ন সড়কে তালের বীজ বপন করেন ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান। এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য মীর আহমেদ খান, এডভোকেট কামরুল খান, জহির সরকার, আনোয়ার হোসেন, ইমরান, ফরহাদ, বাচ্চু মিয়া, মিঠা, আকির, মাসুক, তাহারিম, মারুফ প্রমুখ।
এনামুল হক খান জানান, বজ্রপাত থেকে বাঁচতে তালগাছের বিকল্প নেই। এলাকাবাসী যেন তাদের তালের বীজ আবেদা আশরাফ ফাউন্ডেশনে প্রেরণ করে। আগামী ৩ বছর তালের বীজ বপন কর্মসূচি চলমান থাকবে। এ এলাকায় ১০ হাজার তালের বীজ বপন বাস্তবায়নে আবদান রাখতে সকলকে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat